যমুনা নদীর ৯.৫২৫ কিলোমিটার ড্রেজিং কাজের শুভ উদ্বোধন
- আপডেট টাইম : ০৬:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / 147
টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ের নদী ভাঙন রোধে আট প্যাকেজের মাধ্যমে ড্রেজিং কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ড্রেজিং কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ছোট মনির।
উপজেলার অর্জুনা এলাকাকে যমুনা নদীর ভাঙন হতে রক্ষার্থে তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্প এবং গোপালপুর- ভূঞাপুর উপজেলাধীন যমুনা নদীর তীরবর্তী কাউলিবাড়ী ব্রীজ হতে শাখারিয়া বটতলা পর্যন্ত তীর সংরক্ষণ প্রকল্পের অধীন ৮ টি প্যাকেজের মাধ্যমে যমুনা নদীর ৯.৫২৫ কিলোমিটার ড্রেজিং কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-২ (ভূূূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম এডভোকেট, পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
নিউজ লাইট ৭১

















