সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোল মাছ প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • / 112

বরগুনার পাথরঘাটায় সুন্দরবন এলাকার জেলেদের জালে ধরাপরা একটি ভোল মাছ প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি করা হয়েছে। মাছটির ওজন ২২ কেজি। 

শনিবার (১৪ নভেম্বর) সকালে দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের সগির মিয়ার আড়ৎ থেকে মাছটি ক্রয় করেন ইউসুফ মিয়া নামের এক মৎস্য পাইকার।

আড়ৎদাড় সগির হোসেন জানান শনিবার সকালে সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আমার আড়তে মাছটি নিয়ে আসলে খোলা ডাকের মাধ্যমে ইউসুফ মিয়া চার লাখ পঞ্চাশ হাজার টাকা মন দাম হাকে। 

ইউসুফ মিয়া জানান, আন্তর্জাতিক বাজারে এই ভোল মাছের ব্যাপক চাহিদা থাকায় আমি এটি সাড়ে চার লাখ টাকা মনে ক্রয় করেছি। 

তিনি আরো জানান, মাছটিতে ২২ কেজি ওজন হয়েছে। তাতে দাম হয়েছে ২ লাখ ৪৭  হাজার ৫শত টাকা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এই মাছের বালিশের এর চাহিদা অনেক বেশি। বালিশ দিয়ে বিদেশিরা জুস বানিয়ে খেয়ে থাকে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভোল মাছ প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি

আপডেট টাইম : ০৬:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০