মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট নিয়ে স্পেন প্রবাসী বাংলাদেশিদের সকল অভিযোগের অবসান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • / 116

 পাসপোর্ট নিয়ে স্পেন প্রবাসী বাংলাদেশিদের সকল অভিযোগের অবসান হলো। প্রায় এক বছর আটকে থাকা পাসপোর্ট হাতে পেলেন তারা। বুধবার (১১ নভেম্বর) পাসপোর্টগুলো বাংলাদেশ থেকে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে পৌঁছায়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সরাসরি হস্তক্ষেপে, পাসপোর্ট অধিদপ্তরের নতুন ডিজি মেজর জেনারেল আইয়ূব আলীর সার্বিক তদারকি ও স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নিরলস প্রচেষ্টায় পাসপোর্টগুলো প্রবাসীদের কাছে পাঠানোর জন্য প্রস্তুত করে বাংলাদেশ দূতাবাস।

পাসপোর্ট জটিলতার অবসান হওয়ায় স্পেনের বাংলাদেশি কমিউনিটি নেতারা পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা পাসপোর্ট অধিদপ্তরে ‘দালাল হটিয়ে’ রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা করার জন্য আহবান জানান।

স্পেন ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, প্রায় এক বছরের চেষ্টায় প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে। এ জন্য স্পেন ছাত্রলীগ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পাসপোর্ট নিয়ে স্পেন প্রবাসী বাংলাদেশিদের সকল অভিযোগের অবসান

আপডেট টাইম : ০৬:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০