টাঙ্গাইলে ধনবাড়ী পৌর শহরে প্রেমিক যুগলকে আটক
- আপডেট টাইম : ০৫:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / 134
নিউজ লাইট ৭১ঃ টাঙ্গাইলে ধনবাড়ী পৌর শহরে প্রেমিক যুগলকে আটক করেছে ধনবাড়ী থানা পুলিশ।
গেলো ৯ নভেম্বরে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ধনবাড়ী বাসষ্ট্র্যান্ড থেকে আটক করা হয়।
মো: সুমন ইসলাম পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার শিমলা এলাকার মো: মোজাফফর আলীর ছেলে। তাপসি বেগম কই উপজেলার লক্ষীপুর গ্রামের মো: কাজল এর স্ত্রী। তাপসি বেগম এক সন্তানের জননী।
জানা যায়, সুমন এর সঙ্গে তাপাসির দীর্ঘ দিন যাবৎ প্রেমের ও দৈহিক সর্ম্পক রয়েছে।
তাপসি বলেন, সুমন ফায়ার সার্ভিসে চাঁদপুরে চাকরি করে। আমি গার্মেন্টসে চাকরি করি। গাজীপুরের কোনাবাড়ীতে বাসা ভারা নিয়ে থাকি।
প্রতিনিয়ত সুমন আমার বাসায় এসে থাকতো। সুমন আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা ঐ বাসাতে স্বামী স্ত্রীর মতো বসবাস করেছি।
গেলো ৯ অক্টোবর আমরা বিয়ে করা জন্য কোনাবাড়ী থেকে প্রাইভেটকার ভারা করে আসতে ছিলাম। কীভাবে যে ধনবাড়ীতে আমাকে নিয়ে এলো বুঝি নাই।
পরে জানতে পারলাম, গেলো ১৬ অক্টোবর সুমন বিয়ে করেছে, এখন আমাকে আর বিয়ে করবে না বলে আমাকে জানায়।
এ ঘটনার সত্যতা স্বিকার করে ধনবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) চান মিয়া বলেন, সংবাদ পেয়ে ছেলে, মেয়েকে আমাদের হেফাজতে নিয়েছি।
দু’পক্ষের অভিভাবকরা কথা বলেতেছে। তারা আপোস হলে ভালো। যদি তা না হয় মেয়ের পক্ষে বাদী হলে আমরা মামলা গ্রহণ করবো এবং তাদেরকে আদালতে প্রেরণ করবো।


















