বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হারও

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • / 121

নিউজ লাইট ৭১ঃ করোনার দ্বিতীয় তরঙ্গে নতুন করে হুমকির মুখোমুখি হতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। শীতকালে সে আশঙ্কা বাংলাদেশের জন্যও একইরকম ভাবনার বিষয় হলেও তাতে এখন পর্যন্ত স্বস্তি রয়েছে। দেশে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হারও।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৪৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪১ হাজার ৪১৬ জন।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৩ হাজার ৬১৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৫২০ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৭০ হাজার ১৬৪টি। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন এক হাজার ৬৯৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৩ হাজার ৬২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা রোগী মারা গেছেন। নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর তুলনায় রোগী সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৬৪৮ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ১৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭৩ জন, রংপুর বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ৬১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৪ জন রয়েছেন।

এদিকে আসন্ন শীতের প্রভাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কায় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সংশ্লিষ্টরা। তবে এবার লকডাউনের মতো কঠোর সিদ্ধান্তে না গেলেও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে বেশি নজর দেয়া হচ্ছে।

Tag :

শেয়ার করুন

দেশে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হারও

আপডেট টাইম : ০৭:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০