সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া-কুকুর উপহার দিলো

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • / 114

নিউজ লাইট ৭১ঃ শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে। উপহারস্বরূপ এই কুকুররগুলো দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২ টার সময় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এন এস হ্রুড বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে পেট্রাপোল-চেকপোষ্ট নো-ম্যান্সল্যান্ডে এসব ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন-যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা,বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান,অতিরিক্ত কমিশনার ড.নেয়ামুল ইসলাম, বেনাপোল ইমিগ্রেশ পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ মহাসিন উদ্দিন প্রমূখ।

সাভার ক্যান্টনমেন্টের কর্নেল বেলায়েত হোসেন বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। 

পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। 

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবেন। তার প্রথম চালানের ২০ টি ঘোড়া আজ বাংলাদেশে আসল।

বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ূন কবির বলেন, ভারতীয় সেনাবাহিনীর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় আছে এবং আগামীতেই থাকবে। প্রথম চালানের ২০ টি ঘোড়া আজ দেয়া হয়েছে। বাকিগুলো চলতি বছরের ডিসেম্বরের দেবে। ভারতীয় সেনাবাহিনীর দেয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।

Tag :

শেয়ার করুন

ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া-কুকুর উপহার দিলো

আপডেট টাইম : ০৬:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০