শিরোনাম :
ইয়াবাসহ পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করেছে র্যাব
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / 121
নিউজ লাইট ৭১ঃ রাজধানীর গেন্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ইয়াবাসহ পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. আজিজ। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন।
রোববার (৯ নভেম্বর) ওই এএসআইকে ১৪৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব-১০।
এরপর তাকে রাতেই গেন্ডারিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
গেন্ডারিয়া থানার ওসি মো. সাজু গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার এএসআই মো. আজিজকে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
Tag :


















