বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাইডেন-কমলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • / 142

নিউজ লাইট ৭১ঃ আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (৮ নভেম্বর) পাঠানো এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন।

সিএনএন’র পূর্বাভাস অনুযায়ী, জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৭৩। বিবিসির পূর্বাভাসও বলছে একই কথা। 

তবে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান অ্যারিজোনাতেও ডেমোক্র্যাটদের জয়ী দেখানোয় তাদের প্রতিবেদন অনুযায়ী, বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯০, আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ২১৪।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আসছে জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। যদিও তা নির্ভর করছে ট্রাম্পের আইনি চ্যালেঞ্জের ফলাফলের ওপর।

Tag :

শেয়ার করুন

বাইডেন-কমলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট টাইম : ০৬:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০