বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • / 155

- ফাইল ছবি

৭১: স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৪৮) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে, ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য দুবাইর উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসাকালে তার সহধর্মিনী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তার সঙ্গে ছিলেন।

উপ-প্রেস সচিব জানান, গত ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি ২৬ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করেন। ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে চোখে গ্লোকোমা জনিত জটিলতায় ভুগছেন। জাতীয় সংসদের (পার্লামেন্ট) স্পিকার থাকাকালে তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

কিন্তু চলমান কোভিড-১৯ মহামারির কারণে সময়মত তা করানো সম্ভব হয়নি।

Tag :

শেয়ার করুন

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন।

আপডেট টাইম : ০৬:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০