৪৩টি পণ্যের মান সনদ নিতে হবে।
- আপডেট টাইম : ০৫:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / 97
৭১: আরও ৪৩টি পণ্যকেও মান সনদ নিয়ে বাজারে আসতে হবে। বর্তমানে ১৮১টি পণ্যের বাধ্যতামূলক মান সনদ দিয়ে যাচ্ছে বিএসটিআই।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) ৩৪তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত অনুমোদন পায়।
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
লো ফ্যাট মিল্ক, ফ্লেভারড মিল্ক, আইস ললি, ন্যাচারাল মেহেদী, ডিসওয়াশিং লিকুইড, লিকুইড টয়লেট ক্লিনার, নেইল পলিশ, গোল্ড (স্বর্ণ), পাওয়ার লুমে তৈরি কটন শাড়ি, প্যাসেঞ্জার কার টায়ার ও রিম, হলো ক্লে ব্রিকস ও ব্লকস, বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে এই ৪৩টি পণ্যের মধ্যে।
বিশ্ব বাজারে হালাল পণ্য রপ্তানির ‘বিশাল সম্ভাবনার’ কথা তুলে ধরে শিল্পমন্ত্রী সভায় বলেন, এ সম্ভাবনা কাজে লাগাতে বিএসটিআইকে দ্রুত হালাল পণ্যের মান নির্ধারণ ও মান সনদ দেওয়ার উদ্যোগ নিতে হবে।





















