শিরোনাম :
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়।
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / 130
৭১: দূর্গোৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে এর আয়োজন করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল ফেরদৌস হাসান টিটু পক্ষ থেকে ভারতের পশ্চিম বঙ্গের বিএসএফ পতিরাম ১৯৯ ব্যাটালিয়ন কমান্ডেন্ট অজয় তেওয়ারি কে ও বিএসএফ ভারত হিলি ক্যাম্পের দুটি কোম্পানি কমান্ডারকে ৩ প্যাকেট ও বিএসএফের পক্ষ থেকে বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. ইয়াছিন আলীকে ও হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. সোলাইমান আলীকে ২ প্যাকেট মিষ্টি উপহার দেয়া হয়।
Tag :

















