বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / 107

৭১: মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনকে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত লায়লা হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।

কূটনৈতিক জীবনে লায়লা হোসেন নয়াদিল্লি এবং ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি লসএঞ্জেলেসে কনসুলেট জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

লায়লা হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

খবর: ইউএনবি।

Tag :

শেয়ার করুন

পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৬:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০