‘শারদীয় দুর্গাপূজা’। বছর পেরিয়ে আবারও চলে এলো এ উৎসব।
- আপডেট টাইম : ০৬:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / 114
৭১: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’। বছর পেরিয়ে আবারও চলে এলো এ উৎসব। আর এ উৎসবটিকে উপলক্ষ করে প্রতিবছরই নাটক, সিনেমা ও গান প্রকাশে ব্যস্ত হয়ে উঠেন শিল্পীরা।
এ উপলক্ষে সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘পিপিআর মিউজিক’ এ প্রকাশ পেলো কণ্ঠশিল্পী পার্থ প্রতীম রায়ের গান ‘দূর্গা মা’। গানটির কথা, সুর, সঙ্গীত পরিচালনাও করেছেন শিল্পী নিজেই। যৌথভাবে পার্থ প্রতীম রায়ের সঙ্গে সঙ্গীতায়োজন করেছেন রূপন চৌধুরী।
গানটির অন্যতম আকর্ষণ হচ্ছে ইলেকট্রনিক বাদ্যযন্ত্রকে সহকারী বাদ্যযন্ত্র হিসেবে রেখে, মূল বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে দেশজ বাদ্যযন্ত্র এবং তার সবই একুষ্টিক (লাইভ) রেকর্ড করা হয়েছে। দেশজ বাদ্যযন্ত্রের মধ্যে ছিলো ঢোল, ঢাক, এসরাজ, পাখোয়াজ, সান্তোর, সানাই, করতাল, মন্দিরা, ট্রেম্বরিন, শঙ্খ ইত্যাদি।
নির্মাতা প্রতিষ্ঠান ‘তির্থক’ এর নির্মিত প্রথম মিউজিক ভিডিও এটি। এর পরিকল্পনা, পান্ডুলিপি এবং পরিচালনা করেছেন তির্থক আহসান রুবেল। ক্যামেরায় ছিলেন দেশের অন্যতম জেষ্ঠ্য ক্যামেরাম্যান তারেক বাবু। সম্পাদনা করেছেন হাসান মাহাদী।
নির্মাতা তির্থক আহসান রুবেল জানান, জিরো বাজেটে নির্মিত এই ভিডিওটির সুটিং চলাকালে মুসলধারে বৃষ্টির মুখোমুখি হতে হয়। বৃষ্টির মাত্রা এতটাই প্রকট ছিল যে ২ দিনে মাত্র ৪ ঘন্টা সময় পাওয়া যায় ভিডিও ধারণে। ফলে তাৎক্ষণিকভাবে স্ক্রীপ্ট বদল করে নতুন পরিকল্পনায় ভিডিও ধারণ করা হয়। শুটিং করা হয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, কলাবাগান মাঠ পূজা মন্ডব এবং ইউনাইটেড সিটিতে।
মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন- রূপাঞ্জনা, রঞ্জু, শিউলী, ভ্যালেন্টাইন, পুলক, রাজিব, অন্তু, অমিত, ঐশ্বর্য এবং আরো অনেকে।























