নির্বাচনে কেন বিএনপি, জানালেন কাদের
- আপডেট টাইম : ০২:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / 114
৭১: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই মূলত নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। তারা এ নির্বাচনে অংশগ্রহণের নামে তামাশার নাটক করছে।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে পনেরোই আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কাদের এসব কথা বলেন।
এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়।
এসময় ওবায়দুল কাদের বলেন, কারবালার প্রান্তরের চেয়েও ভয়াবহ ছিল ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনিরা শেখ রাসেলকেও ছাড়েনি। এর মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তার রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল।
এর আগে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় কবরস্থান প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।






















