শিরোনাম :
করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / 122
৭১: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তবে তার শারীরিক জটিলতা নেই।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তথ্যমন্ত্রী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) থেকে করোনা পরীক্ষা করালে ফল পজেটিভ আসে। এরপর তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। করোনাকালে প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাফতরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিভিন্ন কাজে মন্ত্রণালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন মন্ত্রী।
তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা বেশ ভালো আছে।
Tag :






















