শিরোনাম :
নিউজিল্যান্ডে ফের বিপুল ভোটে জেসিন্ডার জয়
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / 116
৭১: নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ফের বিপুল ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় আসতে যাচ্ছেন তিনি।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় তার দারুণ সফলতার জন্যই জনগণ ফের তাকে প্রধানমন্ত্রী হিসেবে বিছে নিয়েছেন বলে বিশ্লেষকরা দাবি করছেন।
এখন দুই তৃতীয়াংশ ভোট গণনা হয়েছে। যার মধ্যে ৪৯ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছে আর্ডার্নের লেবার পার্টি। অর্থাৎ দেশটির পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬৪টিতে তার দল জয়ী হওয়ার আভাস দিচ্ছে।
এদিকে ১৯৯৬ সালে সমানুপাতিক ভোটিং ব্যবস্থা গ্রহণের পর নিউজিল্যান্ডে এই প্রথম কোনো দল এত বেশি আসনে জয়ী হতে যাচ্ছে।
Tag :























