শিরোনাম :
ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, মঙ্গলবার অধ্যাদেশ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / 114
৭১: অবশেষে মন্ত্রিসভা ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া অনুমোদন দিয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের এই খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মঙ্গলবার এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। অর্থাৎ আগামীকাল থেকে এটি আইনে পরিণত হবে। এর আগে এটির আইনি যাচাই (ভেটিং) হবে।
আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, এই মুহূর্তে জাতীয় সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি এটিকে অধ্যাদেশ আকারে জারি করবেন।
আনিসুল হক জানান, বিদ্যমান আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আছে। সেটিকে এখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করা হয়েছে।
Tag :






















