বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিতা-মাতার ভরণপোষণ বিধিমালা চূড়ান্ত করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / 110

৭১: পিতা-মাতার ভরণপোষণ বিধিমালা অক্টোবরের মধ্যে চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেপ্টেম্বরের সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারী।

সভায় পিতা-মাতার ভরণপোষণ বিধিমালা প্রণয়নের আলোচনার সময় জানানো হয়, এ বিষয়ে একটি খসড়া বিধিমালা করা হয়েছে। খসড়া বিধিমালা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত হয় আন্তঃমন্ত্রণালয় সভায় অক্টোবর মাসের মধ্যে বিধিমালা চূড়ান্ত করতে হবে। অতিরিক্ত সচিব (পরিকল্পনা, উন্নয়ন ও আইন), সংস্থা প্রধানরা ও উপসচিব (আইন ও সংস্থা) এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

২০১৭ সালে পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩-এর অধীনে পিতা-মাতার ভরণপোষণ বিধিমালা করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। পরে ওই খসড়াটিতে সংশোধন আনা হয়।

Tag :

শেয়ার করুন

পিতা-মাতার ভরণপোষণ বিধিমালা চূড়ান্ত করার নির্দেশ

আপডেট টাইম : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০