গৃহবধূকে নির্যাতনের বিচার দাবিতে উত্তাল নোয়াখালী
- আপডেট টাইম : ০৫:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / 133
৭১: গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ জানাচ্ছে নোয়াখালীর জনগণ।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকটি মানবাধিকার সংগঠন ও এনজিও প্রতিষ্ঠান মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
এসো গড়ি উন্নয়ন সংস্থা, এনআরডিএস, নারী অধিকার জোট, এফপিএবিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা ভাইরাল হয়, টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে।
পরে ঘটনা জানাজানি হলে পুলিশ ও র্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এ পর্যন্ত চার আসামিকে আটক করেছে।


















