ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাদপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় মহাসড়কসংলগ্ন আন্ডারপাসের নিচে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওভারব্রিজের ওপর থেকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে তাঁরা দ্রুত সেখান থেকে সরে যান।

এ ঘটনার জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে দায়ী করেছেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মন্ডল। তিনি বলেন, আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মন্ডল, গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আমজাদ আলী এবং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন।

বক্তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে বিএনপি কঠোর ভূমিকা নেবে এবং রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। সেখানে ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তবে এ বিষয়ে সাদুল্লাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিবের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৩:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬