রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইজারের আরো ১০ লাখ ডোজ টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • / 35

আমেরিকার উপহার হিসেবে ফাইজারের আরো ১০ লাখ ডোজ টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসবে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে আমেরিকার উপহার ফাইজারের আরো ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

এর আগে ২৩ আগস্ট দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরো ৬০ লাখ ডোজ ফাইজার টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ টিকার অংশ হিসেবে ৩০ আগস্ট এই ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। পরবর্তীতে ক্রমান্বয়ে আরো ৫০ লাখ ডোজ ফাইজারের টিকা সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ফাইজারের আরো ১০ লাখ ডোজ টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসবে

আপডেট টাইম : ০৭:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১