ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • / 59

বাংলাদেশের টিকা উৎপাদন কারখানা গোপালগঞ্জে করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেছেন, লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশে টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে।

শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই চীনের ভ্যাকসিনও চলে আসবে এবং ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধি পাবে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।

ভারতের সঙ্গে তিন কোটি ভ্যাকসিন ক্রয়ের চুক্তি হলেও এখন পর্যন্ত ১ কোটি ভ্যাকসিন পাওয়া গেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। চীনের সঙ্গে দেড় কোটি ভ্যাকসিন চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে ছয় কোটি ভ্যাকসিন বুকিং দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সব প্রতিশ্রুতি রক্ষা হলে আগামী ডিসেম্বরের মধ্যে ১১ লাখ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে বলে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১