ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 3

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, উপার্জিত অর্থের সুরক্ষাদান এবং দেশে আর্থিক লেনদেন সহজ করতে ‘ডিজিটাল প্রবাসী কার্ড’ চালু করা হচ্ছে। সোমবার এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে অবস্থানরত ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের সেবাদানে মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাঁদের রেমিট্যান্স যুদ্ধকে সম্মান জানিয়ে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং সুযোগ-সুবিধা আরও সুগম করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন, যা সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার পথকে আরও সুগম করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, রোডম্যাপ অনুযায়ী সরকারের সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নে কাজ চলছে। জনতা ব্যাংকের সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক প্রবাসীদের কল্যাণে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের বড় একটি পদক্ষেপ।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংক পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড

আপডেট টাইম : ১০:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬