ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারের আগুন ও বিস্ফোরণে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার রাত ৯টার দিকে সাগরিকা বাজারের রাকিবের বিরিয়ানি হাউজ থেকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘‘রাতে সাগরিকা বাজারের ওই বিরিয়ানি দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় ভয়ে হোটেলে থাকা সবাই দ্রুত বেরিয়ে যায়। একপর্যায়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। কিছুক্ষণের মধ্যে হোটেলে থাকা আরও দুটি সিলিন্ডার বিস্ফোরিত হয়।’’

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি হোটেল, একটি বইয়ের দোকান, একটি কাপড়ের দোকান, একটি জুতা দোকান, একটি কসমেটিক দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

জসিম উদ্দিন চৌধুরী আরও বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে যায়।”

এতে অন্তত ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আপডেট টাইম : ০২:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬