সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনোফার্মের ছয় লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / 61

চীনের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।

রোববার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান সিনোফার্মের টিকা নিয়ে ঢাকায় পৌঁছায়।

এর আগে সকালে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ আর্মির দুটি সি-১৩০জে বিমান।

সকাল ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তিনটি ছবি দিয়ে তিনি লিখেন, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’

গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ফোনালাপ হয়। এসময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানিয়েছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সিনোফার্মের ছয় লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে

আপডেট টাইম : ০৭:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১