সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী সবচেয়ে বেশি দূষিত এলাকা হচ্ছে এলিফ্যান্ট রোড

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / 85

বায়ুদূষণের দিক দিয়ে রাজধানী সবচেয়ে বেশি দূষিত এলাকা হচ্ছে এলিফ্যান্ট রোড। অন্যদিকে সবচেয়ে কম দূষিত এলাকা হচ্ছে মোহাম্মদপুরের তাজমহল রোড।

ঢাকার ৭০টি স্থানের বায়ুদূষণের মাত্রার বৈজ্ঞানিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

শনিবার (২০ মার্চ) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বায়ুদূষণের মাত্রার বৈজ্ঞানিক ফলাফলের প্রতিবেদনে বলা হয়, ঢাকার সবচেয়ে বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে যথাক্রমে এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও তেজগাঁও শিল্প এলাকা।

এ ছাড়া সবচেয়ে কম দূষিত এলাকাগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে মোহাম্মদপুরের তাজমহল রোড, আগারগাঁও শিশু হাসপাতাল ও পল্লবীর ডি ব্লক।

ঢাকার ৭০টি স্থানের বায়ুদূষণের মাত্রা পরিমাপ করে এই তালিকা তৈরি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে রাজধানীতে বায়ুদূষণের মাত্রা বেড়েছে ১৭ শতাংশ। একই সময়ে সংবেদনশীল এলাকায় গড় মান কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ।

এছাড়া পর্যবেক্ষণে আরও দেখা গেছে, ঢাকার বাতাস দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী অতি সূক্ষ্ম বস্তুকণা। যা মূলত সাধারণ জীবাশ্ম জ্বালানি, যানবাহন, শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানোর ফলে সৃষ্টি হয়। এছাড়া নির্মাণকাজের ফলে সৃষ্ট ধুলাবালি রাস্তায় গাড়ির চাকার সংঘর্ষে অতি ক্ষুদ্র ধূলিকণায় রূপান্তরিত হতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাজধানী সবচেয়ে বেশি দূষিত এলাকা হচ্ছে এলিফ্যান্ট রোড

আপডেট টাইম : ০৭:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১