শিরোনাম :
গৌরনদীতে দুই দোকানে দুর্ধর্ষ চুরি
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / 141
৭১: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড ও পশ্চিম বেজহার এলাকায় সোমবার গভীর রাতে দুইটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।
টরকী বাসষ্ট্যান্ডের জননী এন্টারপ্রাইজের সত্বাধিকারী ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার জানান, দোকানের সিসিটিভিফুটেজ অনুযায়ী রোববার দিবাগত রাত ২ টা ১৫ মিনিটের সময় তার (আল আমিন) টরকী বাসষ্ট্যান্ডস্থ মুদি দোকানের পেছনের চালের টিন কেটে নগদ ৩৫ হাজার টাকা ও বিভিন্ন ব্রান্ডের দামি সিগারেটসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে অজ্ঞাত চোরেরা।
একইদিন রাতে পশ্চিম বেজহার এলাকার পৌর সীমানা সংলগ্ন জাহাঙ্গীর চোকদারের মুদি দোকানের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
Tag :

















