কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ: ইউপি সদস্য গ্রেপ্তার
- আপডেট টাইম : ০২:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / 129
৭১: সিলেট সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গোপাল এলাকা থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাবাজ আহমদ (৩৮) ওই গ্রামের হরমুজ আলীর ছেলে ও ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন জানান, শাবাজ আহমদসহ অজ্ঞাতামা দুজন ব্যক্তি গত বুধবার বিকেলে জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার পীরপুর জামে মসজিদের সামনে থেকে এক কিশোরীকে (১৬) অপহরণ করে দক্ষিণ সুরমা থানা লালাবাজারের একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। এরপর শাবাজের সাথে থাকা অজ্ঞাতনামা দুজনও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শাবাজ আহমদ মোবাইল ফোনে কিশোরীর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে।
এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ওই কিশোরী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি।
















