সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ১৬ দেশের সাথে ফের ফ্লাইট বন্ধের ঘোষণা ইতালির

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • / 131

৭১: নতুন এ সিদ্ধান্তে আফ্রিকার দেশ আলজেরিয়াকে তালিকা থেকে বাদ দিয়ে বাংলাদেশসহ মোট ১৬ টি দেশের সাথে ফ্লাইট নিষেধাজ্ঞার সময়সীমা ১০ আগস্ট থেকে বাড়িয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে জরুরি অবস্থার মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্তই বহাল রয়েছে।

রবিবার দেশটির স্বনামধন্য পত্রিকা ‘ইল সোলে’ এমন খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে ১৭ টি ঝুঁকিপূর্ণ দেশের সাথে ১০ আগস্ট পর্যন্ত ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় ইতালি সরকার। তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে একটি দেশ কমিয়ে বাংলাদেশসহ মোট ১৬ টি দেশের সাথে ফ্লাইট বন্ধের এ সময়সীমা ১০ আগস্ট থেকে বাড়িয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এ নিষেধাজ্ঞাটি ইউরোপিয়ান সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে। তবে পরবর্তীতে এ সিদ্ধান্ত আবারো বাড়ানো হবে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি।

৭ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার দেশগুলি হচ্ছে:- আরমানিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, উত্তর মাচেদোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসভো, মন্তেনেগ্রো, ও সার্বিয়া।

Tag :

শেয়ার করুন

বাংলাদেশসহ ১৬ দেশের সাথে ফের ফ্লাইট বন্ধের ঘোষণা ইতালির

আপডেট টাইম : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০