সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / 133

৭১: লেবাননের রাজধানী বৈরুতে পরপর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

লেবাননের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বৈরুতে অসংখ্য বাংলাদেশি প্রবাসী কাজ করেন। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। এছাড়া ভবনে আটকাও পড়েছেন অনেকে।

এদিকে দুর্ঘটনার শিকার প্রবাসীসহ সবার খোঁজ রাখছে দূতাবাস।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সমুদ্র বন্দরের কাছে বোমা তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের গুদামে বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান।

এদিকে বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের কারণ জানতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে দেশটির সরকার।

তবে লেবাননের উচ্চ প্রতিরক্ষা পরিষদের সভা শেষে জাতীয় নিরাপত্তা প্রধান আব্বাস ইব্রাহিম বলেন, আফ্রিকায় চালান দেয়ার জন্য বৈরুত বন্দরে রাখা হয়েছিল ২ হাজার সাতশ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Tag :

শেয়ার করুন

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০৪:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০