ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে নগরবাসী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর পাশাপাশি গৌরনদী পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত হঠাৎ বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের পাশাপাশি গৌরনদী পৌরসভার ঐতিহ্যবাহী টরকী বন্দর, উপজেলা পরিষদের সামনের সড়ক এবং প্রয়াত উপজেলা চেয়ারম্যান শাহে আলম খানের বাড়ির সড়কসহ বিভিন্ন স্থানে দিন-রাত দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে এসব কুকুর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণের কারণে প্রতিনিয়ত পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে বাড়তি ভোগান্তি তৈরি হচ্ছে।

পথচারীরা জানান, সড়কে হাঁটার সময় প্রায়ই কুকুরের দল তেড়ে আসে। অনেক সময় কুকুরের দল নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া করতে গিয়ে পথচারীদেরও বিপদে ফেলে দেয়।

দীর্ঘদিন ধরে কুকুরের উৎপাত বৃদ্ধি পেলেও তা নিয়ন্ত্রণে প্রশাসনিক কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌর এলাকার বাসিন্দারা।

জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ এবং টিকাদানসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে নগরবাসী

আপডেট টাইম : ০৮:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬