রাজের প্রযোজনায় ফিরছেন মিমি চক্রবর্তী
- আপডেট টাইম : ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 3
দীর্ঘদিনের মান-অভিমান ও দূরত্ব ভুলে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টলিউডের আলোচিত দুই তারকা রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। প্রায় ১১ বছর পর রাজের প্রযোজনা সংস্থার ব্যানারে নতুন সিনেমায় দেখা যেতে পারে মিমিকে।
রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’র মতো জনপ্রিয় কাজে অভিনয় করেছেন মিমি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ সিনেমায় শেষবার রাজের পরিচালনায় দেখা গিয়েছিল তাকে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ সম্প্রতি নতুন একটি সিনেমার প্রস্তাব দিয়েছে মিমিকে। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক অয়ন চক্রবর্তী।
জানা গেছে, সিনেমার চিত্রনাট্য ও নিজের চরিত্র পছন্দ হওয়ায় কাজটিতে ইতিবাচক সাড়া দিয়েছেন মিমি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সেপ্টেম্বরের শেষ দিকে শুটিং শুরু হতে পারে।
দীর্ঘ বিরতির পর রাজ ও মিমির এই নতুন কাজের খবরে টলিউডের পাশাপাশি দুই বাংলার দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ।
নিউজ লাইট ৭১













