ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। একই সময়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা ও আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়ে মূলত বাংলাদেশিদের জন্য আবারও দেশটির শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।

হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি গুডনেস সার্ভিসেস লিমিটেডের অধীনে ওই চাহিদাপত্রের সত্যায়ন দেওয়া হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই বহুল প্রত্যাশিত শ্রমবাজারটি চালু হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

এর আগে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক, দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালানো হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অনিশ্চয়তা বাড়ছিল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। সফরকালে বাংলাদেশ থেকে আবারও কর্মী নিয়োগ শুরুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর ওই সফরের পর নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের পথ উন্মুক্ত হয়। তবে এখন পর্যন্ত দুই দেশের কোনো পক্ষ থেকেই শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়াতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে কনস্যুলেট প্রবাসীদের বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

কোনো কাগজপত্রের বিষয়বস্তু সম্পূর্ণভাবে না বুঝে তাতে স্বাক্ষর না করার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। একই সঙ্গে সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

নিজের ইকামা ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল, সিম, যানবাহন কিংবা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্যত্র কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা ক্র্যাপ সংগ্রহ ও বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা এবং অবৈধভাবে পানি বিক্রিসহ দণ্ডনীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন না করা এবং চাকরির প্রলোভনে প্রতারণার শিকার না হতে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

কনস্যুলেট বলেছে, স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সৌদি আরবে বাংলাদেশিদের নিরাপদ ও সম্মানজনক প্রবাসজীবন নিশ্চিত করার পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

আপডেট টাইম : ১০:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬