ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় হামলা ‘গুরুতর অপরাধ’ মসজিদুল হারাম ও নববীর ইমামরা বললেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মক্কার গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) ও মদিনার মসজিদে নববীর ইমামরা। 

শুক্রবারের (১৮ সেপ্টেম্বর) খুতবায় দুই পবিত্র মসজিদের সম্মানিত খতিবরা পবিত্র স্থান লক্ষ্য করে হামলার এ প্রচেষ্টাকে ‘গুরুতর অপরাধ’ এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা হিসেবে আখ্যায়িত করেছেন।

গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলাহ বলেন, “পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও নিরপরাধ মানুষের জীবন একটি স্পষ্ট ‘রেড লাইন’। যে ব্যক্তি আল্লাহর পবিত্র ঘর এবং তাঁর রাসুলের মসজিদকে লক্ষ্য করার দুঃসাহস দেখায়, ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই।” 

তিনি আরও বলেন, হুতিরা ধর্মীয় স্লোগানকে তাঁদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আড়াল হিসেবে ব্যবহার করছে, তবে এ ধরনের হামলা সৌদি নেতৃত্ব ও জনগণের ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

একই সুর মিলিয়ে মসজিদে নববীর ইমাম শেখ আবদুলমোহসেন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনাকে হুমকির মুখে ফেলা হুতিদের চরমপন্থী ও সন্ত্রাসী মনোভাবেরই প্রতিফলন, যা সাধারণ মুসলমানদের রক্তপাতকে বৈধ মনে করে সমাজে আতঙ্ক ছড়াতে চায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশকালে একটি বিস্ফোরকবোঝাই হুতি ড্রোন সফলভাবে ভূপাতিত করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনে বৈধ সরকারকে সমর্থনকারী আরব জোট জানায়, মক্কা লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় হামলা চেষ্টা; এর আগে ২০১৭ সালের জুলাইয়েও মক্কা অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল গোষ্ঠীটি। 

সূত্র: সৌদি গেজেট

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মক্কায় হামলা ‘গুরুতর অপরাধ’ মসজিদুল হারাম ও নববীর ইমামরা বললেন

আপডেট টাইম : ০৯:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬