ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হতবাক অভিনেত্রী শাহনাজ গিল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শাহনাজ গিলের এক অনুরাগী নিজের বুকে তার মুখের ট্যাটু করিয়ে চমকে দিয়েছেন অভিনেত্রীকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই অনুরাগী শাহনাজকে নিজের বুকের ট্যাটু দেখাচ্ছেন। ট্যাটুটি দেখে অবাক হয়ে শাহনাজ তাকে প্রশ্ন করেন, ‘তুমি এই ট্যাটুটা কেন করালে?’

জবাবে ওই ভক্ত জানান, তিনি শাহনাজের একজন অনুরাগী। এরপর শাহনাজ তাকে ধন্যবাদ জানান এবং তার হাত ধরেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ওই ভক্তের ভালোবাসার প্রশংসা করেছেন, আবার কেউ শাহনাজের আগের একটি মন্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন।

এদিকে শাহনাজ গিল অভিনীত ‘সিং ভার্সেস কৌর ২’ গত ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে প্রায় ৩৫ লাখ টাকা আয় করেছে বলে জানা গেছে। সামনে শাহনাজের আরও কয়েকটি পাঞ্জাবি ও হিন্দি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হতবাক অভিনেত্রী শাহনাজ গিল

আপডেট টাইম : ০৮:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬