ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা সেবনের দায়ে এক যুবকের ১ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ষোলনল ইউনিয়নের ভবানীপুর-ইছাপুরা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ফারুক ওই এলাকার শিরু মিয়ার ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ফারুকের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এই দণ্ড দেওয়া হয়। অভিযানে বুড়িচং থানার এসআই পলাশের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহায়তা করেন।

বুড়িচং থানা-পুলিশ জানায়, কারাদণ্ডপ্রাপ্ত ফারুককে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ইয়াবা সেবনের দায়ে এক যুবকের ১ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬