ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে বেকারি পণ্যের দাম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে বেকারি পণ্যের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।

সমিতির সভাপতি জালাল উদ্দিন জানান, কিছু পণ্যের দাম প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। আবার কোনো কোনো পণ্যের দাম অপরিবর্তিত রেখে ওজন কমিয়ে দাম সমন্বয় করা হবে। যেমন, ১০ টাকার রুটির দাম ১০ টাকা থাকলেও এর ওজন কমানো হতে পারে।

তিনি বলেন, গত কয়েক মাসে আটা, ময়দা, তেলসহ বিভিন্ন কাঁচামালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংকট ও বাড়তি খরচের কারণে উৎপাদন ব্যয়ও বেড়েছে।

সমিতির তথ্য অনুযায়ী, দেশে প্রায় সাত হাজার ক্ষুদ্র বেকারি রয়েছে। কাঁচামাল ও জ্বালানির দাম বাড়ায় উৎপাদন খরচ ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকটে উৎপাদন কমেছে ১০ থেকে ১৫ শতাংশ।

সমিতির নেতারা বলছেন, সংকট দীর্ঘ হলে আগামী ছয় মাসের মধ্যে বেকারি খাত বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাড়ছে বেকারি পণ্যের দাম

আপডেট টাইম : ১০:১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬