রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুশিয়ারা নদী থেকে নিখোঁজ বালু শ্রমিকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 35

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে নিখোঁজ এক বালু শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (১৩ অক্টোবর) সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা দীঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকা থেকে গোলাম রাব্বি (৩২) নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহত রাব্বির বাড়ি বরগুনা জেলায়, তার পিতার নাম মরহুম আব্দুল হক।

এর আগে রবিবার (১২ অক্টোবর) বিকেলে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনি নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে বালু উত্তোলন চলাকালে নৌকার নিচে ফাটল দেখা দিলে রাব্বি এটি মেরামতের জন্য নদীতে নামেন। এ সময় প্রবল স্রোতে তিনি তলিয়ে যান এবং আর উঠে আসেননি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন।

আজ ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর তার লাশ উদ্ধার করে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কুশিয়ারা নদী থেকে নিখোঁজ বালু শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫