বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ বৃদ্ধার দায়িত্ব নিলেন ইউএনও

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 34

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধাকে ঘিরে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। অচেনা হওয়ায় প্রথমে কেউ তার পাশে দাঁড়ায়নি।

স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়। 

পরে স্থানীয় এক মুদি দোকানদার বৃদ্ধাটিকে রাস্তা থেকে তুলে চর রাজিবপুর আলিম মাদ্রাসার বারান্দায় আশ্রয় দেন।

পরবর্তীতে মানবিক উদ্যোগে এগিয়ে আসেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। তিনি বৃদ্ধার খাদ্য, চিকিৎসা ও সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।

ইউএনও আশ্বস্ত করে বলেন, “যতদিন না তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, ততদিন উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। সুস্থ হওয়ার পর পরিবারের সন্ধান পাওয়া গেলে তাদের কাছে হস্তান্তর করা হবে, না পাওয়া গেলে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে।”

বর্তমানে বৃদ্ধাটি চিকিৎসা সহায়তা এবং নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অসুস্থ বৃদ্ধার দায়িত্ব নিলেন ইউএনও

আপডেট টাইম : ০৮:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫