বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 37

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র মেহেদি হাসান মুহিদ (২৭)-র খোঁজ মিলেনি দুই দিনেও। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় মুহিদ। 

নিখোঁজ মুহিদ কালীগঞ্জ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধু মিলে নদীতে গোসলে নামেন মুহিদ। কিছুক্ষণ পর অন্য তিনজন তীরে উঠলেও মুহিদ স্রোতের টানে গভীরে তলিয়ে যান। স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রংপুর থেকে ডুবুরি দল এনে ২ দিন ধরে তল্লাশি চালানো হচ্ছে। তবে বুধবার বিকাল পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র

আপডেট টাইম : ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫