বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যানজট নিরসনে কাজ করে যাবো : পাটগ্রাম ইউএনও

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 47

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের যানজট নিরসনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বাজার পরিদর্শন করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী মহল ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে করে পাটগ্রাম বাজারে যানজট নিরসনে নির্দেশনা বাস্তবায়নে কাজ করেন তিনি। 

এসময় ফুটপাত দখলমুক্ত করা, ইউনিয়নের স্ট্যান্ড স্থানান্তর করা, সিসিটিভির ব্যবস্থা, নো পার্কিং জোনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়নে কড়া দিকনির্দেশনা দেন পাটগ্রাম প্রশাসন। 

গৃহীত স্থানান্তরিত স্ট্যান্ড হিসেবে পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে থাকা দহগ্রাম স্ট্যান্ড এখন থেকে রেলগেইট সংলগ্ন ফুড গোডাউন এলাকায় অবস্থানের ঘোষণা দেন উপজেলা প্রশাসন। একইভাবে বাউরা ও জোংড়া স্ট্যান্ড পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়, বুড়িমারী স্ট্যান্ড পাটগ্রাম থানা সংলগ্ন মাদ্রাসা এলাকায়, শ্রীরামপুর ও জগতবেড় স্ট্যান্ড পাটগ্রাম পুরাতন গরুহাটি (নতুন পৌর মার্কেট) এলাকায় রাখার সিদ্ধান্ত মানতে অবগত করা হয়। 

এছাড়াও প্রত্যেক মোড়ে সিসিটিভির ব্যবস্থা করা, পূর্ব- পশ্চিম-উপজেলা-স্টেশন মোড়কে নো পার্কিং জোন ঘোষণা, সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বড় গাড়ি বাজারে ঢুকতে না দেওয়াসহ বেশ কয়েকটি জন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, এটি পাটগ্রাম পৌরসভার একক কোনো সিদ্ধান্ত নয়। গত ২৯ আগস্ট পৌরবাসীর দুর্ভোগ নিরসন করতে জামায়াত, বিএনপি, সামাজিক সংগঠন, ব্যবসায়ীবৃন্দ, ইজিবাইক সমিতির লোকজন, অফিসার ইনচার্জসহ সকলের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। শেষ পর্যন্ত কেউ না থাকলেও দায়িত্বে থাকা অবস্থায় যানজট নিরসনে আমরা প্রশাসনিকভাবে কাজ করে যাবো বলে ঘোষণা দেন তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যানজট নিরসনে কাজ করে যাবো : পাটগ্রাম ইউএনও

আপডেট টাইম : ০৪:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫