শিরোনাম :
দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১০:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 50
দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।
রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এর সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
নিউজ লাইট ৭১
Tag :
















