সারা দেশে টানা বৃষ্টির আভাস
- আপডেট টাইম : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 46
সারা দেশে চলতি সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু করে রোববার (১০ আগস্ট) পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবারের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্র ও শনিবার (৮ ও ৯ আগস্ট) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টি অব্যাহত থাকবে দেশের বিভিন্ন অঞ্চলে, তবে দিনে ও রাতে তাপমাত্রা স্থিতিশীল কিংবা সামান্য বাড়তে পারে।
রোববার (১০ আগস্ট) থেকে বৃষ্টির প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, যা কৃষি ও জনজীবনে প্রভাব ফেলতে পারে।
নিউজ লাইট ৭১
















