সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আট অঞ্চলে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 77

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে সক্রিয়, দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আট অঞ্চলে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

আপডেট টাইম : ১১:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫