সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটি নিম্নচাপের আভাস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 79

ছবি : সংগৃহীত

মে মাসের শেষে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল একটি গভীর নিম্নচাপ। যার ফলে উপকূলীয় এলাকায় মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এবার জুন মাসেও আরেকটি নিম্নচাপের তথ্য জানা গেল।

একটি নিম্নচাপের ধকল কাটিয়ে না উঠতেই আরেকটি নিম্নচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এতে ভারি বৃষ্টিপাত দেখা দিতে পারে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে। জুন-২০২৫ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, জুনে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আরেকটি নিম্নচাপের আভাস

আপডেট টাইম : ০৭:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫