সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আহত ২

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 123

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ডাকাতদল চিকিৎসকের বৃদ্ধা মা ও ফুফুকে বেঁধে মারধর করে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। সোমবার (৫ মে) সকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী ডা. রিয়াজ মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের রেজিস্টার হিসেবে কর্তব্যরত আছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. রিয়াজ মৃধার বৃদ্ধ বাবা মো. রফিক মৃধা গত ২৯ এপ্রিল হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব যান। বাড়িতে ছিলেন তার মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিধি। এই সুযোগে রবিবার গভীর রাতে ৭-৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল বাড়ির পাকা ভবনের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা বৃদ্ধা নুরজাহান বেগম ও জয়গুন বিধিকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে মারধর করে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে তছনছ করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

ডা. রিয়াজ মৃধা মুঠোফোনে জানান, তার বাবা হজ্বে গিয়েছেন এবং বাড়িতে শুধু তার মা ও ফুফু ছিলেন। তিনি বলেন, “রবিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল গ্রিল কেটে ঘরে ঢুকে আমার মা ও ফুফুকে বেঁধে মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।”

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আহত ২

আপডেট টাইম : ০৩:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫