দেশের শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় বাটার বিবৃতি
- আপডেট টাইম : ০৯:৩৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 84
শোরুমে হামলা নিয়ে বাটার বিবৃতিফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও মিছিলের থেকে বাটা ইসরায়েলি পণ্য এমন অভিযোগে দেশের বাটার শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে বাটা কর্তৃপক্ষ। সোমবার রাতে এ বিবৃতি দেয়া হয়।
গ্রাহকদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়, বাটা বিশ্বব্যাপী একটি বেসরকারিভাবে পরিচালিত পারিবারিক মালিকানাধীন কোম্পানি যা চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছে। ইসরায়েল বা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক নেই বাটার।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে আমাদের কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সম্প্রতি ভাঙচুরের শিকার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। যা স্পষ্টতই এই মিথ্যা বর্ণনার কারণে ঘটেছে। আমরা সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।
উল্লেখ্য, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা সবসময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নিউজ লাইট ৭১






















