সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি শাকিরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 44

ছবি: সংগৃহীত

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি কলম্বিয়ান জনপ্রিয় পপ তারকা শাকিরা৷ এই কারণে লিমার একটি কনসার্ট বাতিল করেছেন কলম্বিয়ান তারকা। তাঁর শারীরিক অসুস্থতার খবর ও কনসার্ট বাতিলের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা ৷

অসুস্থতার সংবাদ জানিয়ে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন পপ তারকা। পোস্টে তিনি বলেন, গত রাতে পেটের তীব্র ব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছে। বর্তমানে আমি হাসপাতালে পর্যবেক্ষণে আছি এবং চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত মঞ্চে পারফর্ম করা বারণ।

পেরুর ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে শাকিরা বলেন, শো স্থগিত করতে হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। আমি পেরুর দর্শকদের সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে ছিলাম। আমাদের টিম ও কনসার্টের আয়োজকরা নতুন তারিখ নির্ধারণে কাজ করছেন। শিগগিরই তা ঘোষণা করা হবে।

ভক্তদের উদ্দেশে ৪৮ বছরের এই গায়িকা বলেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’ শাকিরার দ্রুত সুস্থতা কামনা করে তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।

প্রসঙ্গত, সম্প্রতি শাকিরা সেরা লাতিন পপ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন। তারপরই তিনি ১১ ফেব্রুয়ারি থেকে রিও ডি জেনেরোতে তাঁর সফর শুরু করেন। দক্ষিণ আমেরিকান সফরের পর্ব 8 মার্চ পর্যন্ত চলবে এবং তারপর কলম্বিয়ায় যাবেন তাঁর পরবর্তী একাধিক শোয়ের জন্য।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হাসপাতালে ভর্তি শাকিরা

আপডেট টাইম : ০৫:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫