সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মা হলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 52

ছবি: সংগৃহীত

বিয়ের চার মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। গত বছর পুজোর মরসুমে প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তার ঠিক এক মাস পরেই সুখবর দিয়েছিলেন, সংসারে আসছে নতুন সদস্য। সমাজমাধ্যমে একটি পোস্ট করে রূপসা ও সায়নদীপ ইঙ্গিত দিলেন, নতুন সদস্যের আগমন হয়েছে তাঁদের জীবনে।

সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া ছবিতে এক সদ্যোজাতের আঙুল দেখা যাচ্ছে। ছবির সঙ্গে লেখা দেখে বোঝা যায়, সংসারে নতুন সদস্যের আগমন হয়েছে গত ২৬ জানুয়ারি। তাই রূপসা ও সায়নদীপ সদ্যোজাতের হয়ে লিখেছেন, “সাধারণতন্ত্র দিবসের বিলম্বিত শুভেচ্ছা। নিজেকেও জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা জানাই। ইতি, জুনিয়র।”

কিছু দিন আগেই সাধের আসর থেকে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন রূপসা। ভিডিয়োয় দেখা গিয়েছিল, পরিবারের সকলে ভোটদান পর্বে মেতেছেন। পুত্র হবে না কি কন্যা, সেই নিয়ে ছিল ভোটদান পর্ব। পাল্লা ভারী ছিল পুত্রের দিকে। এর পরেই কটাক্ষ ধেয়ে এসেছিল রূপসার দিকে। নিন্দকেরা বলেছিলেন, “পুত্র বা কন্যা যা-ই হোক, যেন সে সুস্থ হয়।”

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মা হলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি

আপডেট টাইম : ১০:০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫