সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাশয়তান আমেরিকার বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • / 194

নিউজ লাইট ৭১ রিপোর্ট: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানির মেয়ে জেইনাব বলেছেন, আল্লাহর শপথ মহাশয়তান আমেরিকার বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব।

তিনি শুক্রবার (১০ জানুয়ারি) বাবার জন্মশহর কেরমানে জুমার নামাজের খুতবার আগে দেওয়া ভাষণে এ কথা বলেন।

প্রথা অনুযায়ী এ সময় তার বাম হাতে অস্ত্র ছিল। ইরানে জুমার নামাজে ভাষণ ও খুতবার সময় পাশে একটি রাইফেল রাখা হয়।

সাধারণত বক্তব্য দেয়ার সময় বক্তা এমনকি খতিব নিজেও রাইফেলটি এক হাত দিয়ে ধরে রাখেন।

জেইনাব সোলেইমানি তার বাবার প্রতি কোটি কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভিড়ের চাপে পদদলিত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।

জেইনাব বলেন, তার বাবাকে হত্যা করে আমেরিকা সবচেয়ে বড় বোকামি করেছে। কারণ এর ফলে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইসলামি প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়নি বরং গোটা বিশ্বের স্বাধীনচেতা মানুষ ও যুবসমাজ জেগে উঠেছে এবং নিজেদের মধ্যে ঐক্য আরও জোরদার হয়েছে।

তিনি বলেন, আমার বাবা কাসেম সোলেইমানি গোটা বিশ্বকে আবারও দেখিয়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শয়তান।

এক সোলেইমানির শাহাদাতের পর হাজার হাজার সোলেইমানি প্রতিশোধ নিতে হোয়াইট হাউসের দিকে যেতে প্রস্তুত বলে তিনি জানান।

সূত্র : পার্সটুডে

Tag :

শেয়ার করুন

মহাশয়তান আমেরিকার বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব

আপডেট টাইম : ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০